✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত, আহত ১৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৩, | ০৫:২২:৪৮ |

ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে ময়মনসিংহগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী লেনে সংস্কার কাজ চলার কারণে কিছু যানবাহন বিপরীত দিক দিয়ে চলাচল করছিল। এ সময় শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস উল্টো পথে এসে ময়মনসিংহগামী আয়ান-রায়ান পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে কয়েকজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার পর পুলিশ বাস দুটি জব্দ করেছে এবং নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..