সর্বশেষ :
দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি নিষিদ্ধ করল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু

কাতারে হামলায় নিহতদের পরিচয় জানা গেল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৩, | ০৫:১৮:১৩ |

গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকের সময় কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরাইল।  মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) এ হামলায় ছয়জন নিহত হয়েছেন।

ইসরাইলি হামলায় নিহত ওই ছয়জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- হামাসের সিনিয়র খলিল আল-হাইয়ার ছেলে হুমাম, তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা।


তবে ইসরাইলের এ হামলার অন্যতম লক্ষ্য খলিল আল-হাইয়া বেঁচে যান।  এক বিবৃতিতে হামাস বলেছে, খলিল আল-হাইয়া দোহায় ইসরাইলি হামলায় শহীদ হনননি।  তিনি ইসরাইলি সরকারের হত্যাচেষ্টায় বেঁচে গেছেন।

হামাস বলেছে, খলিল আল-হাইয়া শুক্রবার তার ছেলের জানাজায় অংশ নিয়েছেন, যা প্রমাণ করে যে চলতি সপ্তাহের শুরুতে কাতারের দোহায় তার বাসভবনে ইসরাইলি বিমান হামলা ব্যর্থ হয়েছে।

এর আগে হামাস এক বিবৃতিতে বলেছিল, হামাসের আলোচক দলের সদস্যদের হত্যার ইসরাইলের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তবে দোহায় হামাস নেতৃত্বের কার্যালয়ে ইসরাইলি হামলায় কয়েকজনের মৃত্যু হয়েছে। 

ইসরাইলের ওই হামলার পর গাজা যুদ্ধ নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। ওই হামলা গাজায় যুদ্ধবিরতি ও প্রায় দুই বছর ধরে চলা সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনাকে বিপর্যস্ত করার ঝুঁকি তৈরি করেছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ এ হামলার তীব্র নিন্দা জানায়। এ হামলার পর ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে বিরক্তি প্রকাশ করেন এবং কাতারকে আশ্বস্ত করেন যে এমন হামলা আর হবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...