সর্বশেষ :
দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি নিষিদ্ধ করল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু

নিউজিল্যান্ডে ফিলিস্তিনের পক্ষে হাজার হাজার মানুষের মিছিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১২, | ০৫:১১:৩১ |

নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিলিস্তিনপন্থি মিছিলে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। আয়োজকরা বলেছেন, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এটিই সবচেয়ে বড় মিছিল।

শনিবারের ওই মিছিলে প্রায় ৫০ হাজার মানুষ যোগ দিয়েছেন। তবে নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, ওই সংখ্যা ২০ হাজার হতে পারে।

আওতারোয়া ফর প্যালেস্টাইনের মুখপাত্র আরামা রাতা বলেছেন, গাজায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে এটিই সবচেয়ে বড় মিছিল।

 

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা যুদ্ধে এ পর্যন্ত ৬৪ হাজার ৭৫৬ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যানুযায়ী, খাদ্য সংকটের কারণে গাজায় দুর্ভিক্ষ সৃষ্টি করেছে। শনিবারের ওই বিক্ষোভে অনেকের সঙ্গে ফিলিস্তিনের ব্যানার ও পতাকা দেখা যায়।

 

কেউ কেউ আবার ‘গণহত্যাকে স্বাভাবিক করবেন না’, ‘ফিলিস্তিনের সঙ্গে একতাবদ্ধ হোন’ স্লোগান দেন। আয়োজকরা শহরের একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধ করতে চেয়েছিল। তবে প্রবল ঝড়ের কারণে তারা তা করতে পারেনি। পুলিশ জানিয়েছে ওই মিছিল থেকে কাউকে গ্রেফতার করা হয়নি। 

 

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আওতায়োরা ফর প্যালেস্টাইন জানিয়েছে- তারা চেয়েছিল নিউজ্যালেন্ডের মধ্য ডানপন্থি সরকার ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করুক। প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন আগস্টে গাজায় ইসরাইলি আগ্রাসনকে ভয়াবহ বলে অভিহিত করেন।

এছাড়া নিউজিল্যান্ড ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে কিনা এ নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান। অন্যদিকে নিউজিল্যান্ডের জিউইশ কাউন্সিল ফিলিস্তিনিদের মিছিলের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: নিউজিল্যান্ড হেরাল্ড, রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...