✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৩, | ০৩:৪৪:৫১ |

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাবিল ( ১২) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পয়ারি ইউনিয়নের কালীবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী পয়ারি গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। সে উপজেলার খালসাইদকোনা গ্রামের নাজমুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, নাবিল কালীবাড়ি এলাকার একটি রাইসমিলের পাশে করইগাছের ওপর পাখির বাসা থেকে পাখির বাচ্চা ধরতে গিয়ে পল্লীবিদ্যুতের ৩৩ হাজার ভোল্টেজের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

-ময়মনসিংহ প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..