✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সোরোকা হাসপাতাল বিধ্বস্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৯, | ১৪:০৯:১৬ |

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের বে'র শেভা’র সোরোকা হাসপাতাল বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি পূর্বে তেল আবিব এবং রামাত গান এবং দক্ষিণে হলনেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানা গেছে।

পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়ছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ও ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষতির পরিমাপ জানা যায়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

শুক্রবার (১৩ জুন) থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ৩২০ জনেরও বেশি। ওয়াশিংটনভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস এ তথ্য জানিয়েছে।

হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস আরও বলেছে, নিহতদের মধ্যে ২৬৩ বেসামরিক নাগরিক এবং ১৫৪ নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকিদের পরিচয় দেয়নি সংস্থাটি।

যদিও ইরান এখনো পর্যন্ত ইসরায়েলি হামলা চলাকালে নিয়মিতভাবে হতাহতের তথ্য দেয়নি। ইরানের সর্বশেষ তথ্য অনুসারে, ইসরায়েলি হামলায় ২২৪ জন নিহত ও এক হাজার ২৭৭ জন আহত হয়েছেন। ইসরায়েলের হামলার জবাবে তেলআবিবে পালটা হামলা অব্যাহত রেখেছে তেহরান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..