সর্বশেষ :
দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি নিষিদ্ধ করল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু

‘ইরানে কোনো যুদ্ধ নয়’, হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৯, | ১৪:০১:২২ |

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরানে হামলা চালানোর বিষয়টি পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যেন এই সংঘাতে কোনোভাবে জড়িয়ে না পড়ার আহ্বান জানিয়ে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন শতশত মার্কিন নাগরিক।

বৃহস্পতিবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে এসব মার্কিন নাগরিকরা ইরানে বোমা হামলার বিরুদ্ধে ইসরায়েলকে বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিরুদ্ধে এবং ট্রাম্পকে সরাসরি এই যুদ্ধে জড়িত না হওয়ার আহ্বান জানাচ্ছেন।

এ সময় তাদের হাতে ‘ইরানে কোনো যুদ্ধ নয়’ সংবলিত ফেস্টুন দেখা যায়। এছাড়া, তারা যুদ্ধবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এদিকে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি মধ্যপ্রাচ্যে রয়েছে। বিক্ষোভকারীরা নিশ্চিত করতে চান যে, এগুলো যেন শুধুমাত্র প্রতিরক্ষামূলক উদ্দেশ্যেই থাকে, আক্রমণাত্মক উদ্দেশ্যে নয়।

- আল-জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...