✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইরানি ক্ষেপণাস্ত্রে ধ্বংসস্তূপ তেল আবিব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৯, | ১৩:৫৪:৩৩ |

ইসরায়েলের তেল আবিবে অবস্থিত দেশটির স্টক এক্সচেঞ্জ ভবন ও সামরিক গোয়েন্দা সদর দপ্তরে আঘাত করেছে ইরানের ক্ষেপণাস্ত্র। বৃহস্পতিবার (১৯ জুন) বাংলাদেশ সময় সকাল ১১টা ২০ মিনিটে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলের চারটি স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। ইরানের ছোড়া ক্ষে'পণা'স্ত্র'র আ'ঘাতে তেল আবিবের রামাত গান ও হোলন এলাকার কয়েকটি ভবন ধ্বং'স'স্তূপে পরিণত হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্র সোরোকা হাসপাতালে খুব কাছাকাছি এসে পড়ে। তেল আবিবে অবস্থিত ইসরায়েলি স্টক এক্সচেঞ্জ ভবনেও ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ টেলিগ্রামে জানায়, ‘আজ সকালে চালানো ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড ও ইন্টেলিজেন্স সদর দপ্তর এবং বিয়ার শেভায় গাভ-ইয়াম টেকনোলজি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা শিবির।’এই সামরিক স্থাপনাটি সোরোকা হাসপাতালের পাশেই অবস্থিত।

আইআরএনএ আরও জানায়, হামলায় হাসপাতালটি শকওয়েভের কারণে সামান্য ক্ষতি ছাড়া বড় কোনো বিপর্যয়ের মুখে পড়েনি। তারা আরও দাবি করে, সামরিক অবকাঠামো ছিল সুনির্দিষ্ট ও প্রত্যক্ষ হামলার লক্ষ্য।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..