সর্বশেষ :
সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীন-ভারতের অভিনন্দন শ্রমবাজারে বিদ্যমান সমস্যা দূর করার চেষ্টা করা হবে: শ্রমমন্ত্রী সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব : বাণিজ্যমন্ত্রী সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য : ফকির মাহবুব যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার ‘সেকেন্ড হোম’

এনসিপির উদ্দেশে যা বললেন তাজনুভা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৯, | ১৩:৪৮:৪৯ |

সংসদে ও রাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে গণতন্ত্র দেখতে চায়, তা আগে দলটির মধ্যে প্রতিষ্ঠা করতে হবে বলে মনে করেন তাজনুভা জাবীন। তিনি বলেছেন, ‘শুধু কাগজে-কলমে ও বক্তৃতায় নয়, কাজেও এনসিপিকে বাংলাদেশের নারীদের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব কথা বলেছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন।

তাজনুভা বলেন, ‘আমি বিশ্বাস করতে চাই, এনসিপি বাংলাদেশের নারীদের সামনে দৃষ্টান্ত স্থাপন করবে কেন তারা এনসিপিকে সমর্থন করবে।

শুধু কাগজে-কলমে আর বক্তৃতায় না, কাজেও। বাস্তবায়নেও। অজানা, অচেনা, সাধারণ ঘরের যোগ‍্য, দৃঢ়, শিক্ষিত নারীরা যাতে রাজনীতিতে এসে দেশের নেতৃত্ব দিতে পারে, সে জন্য এনসিপিকে বিশ্বস্ত, নির্ভরযোগ্য রাজনৈতিক প্রতিষ্ঠান হতে হবে। তা না হলে বিদ‍্যমান রাজনৈতিক দলের সঙ্গে তাদের কোনো পার্থক্য থাকবে না, কোনো টেকসই ভবিষ্যৎও থাকবে না।

ফেসবুকে দেওয়া পোস্টে দলের উদ্দেশে তাজনুভা আরো বলেন, ‘সংসদে নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি বৃথা, যদি দলে আপনি যোগ‍্য নারী নেতৃত্ব তৈরি করতে সহযোগিতা না করেন। যে গণতান্ত্রিক উত্তরণ এনসিপি সংসদে, রাষ্ট্রে দেখতে চায়, সেটা তাকে আগে নিজের মধ‍্যে প্রতিষ্ঠা করতে হবে। এই অর্ধেকের বেশি বিশাল জনগোষ্ঠীকে কোনো রাজনৈতিক দল গুরুত্বের সাথে আমলে নেয় নাই বাংলাদেশের জন্মের পর থেকে, এনসিপি নিয়ে দেখাক। সমর্থনের জন্য কোনো গোপন, কঠিন সমীকরণের প্রয়োজন হবে না।

এনসিপির এই নেত্রী বলেন, ‘নিশ্চিত এটা, যত কুৎসিত রাজনৈতিক সংস্কৃতিই হোক না কেন, নারী বিষয় উপেক্ষা করে বাংলাদেশে টেকসই রাজনীতি আর হবে না। I repeat, আর হবে না।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...