✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আলজাজিরা দেখলেই ব্যবস্থা : ইসরায়েলি মন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৯, | ১৩:৪০:৫২ |

কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আলজাজিরাকে ইসরায়েলে কিছুদিন আগেই নিষিদ্ধ করা হয়েছে। এরপরও সীমিত পরিসরে দেশটিতে কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে আলজাজিরা আরবি ও আলজাজিরা মুবারাশ। তবে এবার পুরো আলজাজিরা নেটওয়ার্কের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ইসরায়েলের মন্ত্রী ইতামার বেন-গভির।

বৃহস্পতিবার (১৯ জুন) ইসরায়েলের কট্টর ডানপন্থি এই জাতীয় নিরাপত্তামন্ত্রী সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।

ইতামার জোর দিয়ে বলেন, আলজাজিরাকে ইসরায়েল থেকে সংবাদ সম্প্রচারের অনুমতি দেওয়া হলে তা জাতীয় নিরাপত্তার জন্য ‘গুরুতর হুমকি’ হয়ে দাঁড়াবে।

তিনি আরও দাবি করেন, ইসরায়েলে কেউ যদি আলজাজিরার সম্প্রচার দেখে, তাহলে তার বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত।

এর আগে, ২০২৪ সালের মে মাসের শুরুতে ইসরায়েল আলজাজিরার রিপোর্টার, প্রযোজক, ক্যামেরাপারসনসহ সব কর্মীর ওপর কার্যত নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে দেশটিতে চ্যানেলটির কার্যক্রম প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
 

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..