✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পুলিশ অপরাধ দমনে সাহসিকতার সঙ্গে কাজ করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৯, | ১৩:৩৮:১৪ |

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.)  মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ অপরাধ দমনে সাহসিকতার সঙ্গে জীবন বাজি রেখে কাজ করছে।

পল্টনে মাদক কারবারিদের গুলিতে আহত ২ জন্য পুলিশ সদস্যের খোঁজ-খবর নিতে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন ।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পল্টনে গোয়েন্দা পুলিশ মাদকদ্রব্য জব্দ করতে জীবন বাজি রেখে অভিযান পরিচালনা করেছে। এজন্য অপরাধীরা সুযোগ নিতে পারছে না।

বুধবার মধ্যরাতে পল্টনে মাদকবিরোধী একটি অভিযানে বের হয় ডিবির লালবাগ জোনের একটি ইউনিট। পুলিশ রাজধানীর পল্টন এলাকায় মাদক কারবারিদের প্রাইভেটকারটির গতিরোধ করে। এ সময় গাড়ি থেকে নেমে পালানোর সময় এলোপাতাড়ি গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এতে গুলিবিদ্ধ হন ডিবি সদস্য এএসআই (সহকারী উপ-পরিদর্শক) আতিক হাসান ও কনস্টেবল সুজন। আহত হন অভিযানে নেতৃত্ব দেয়া ডিবির সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব। অভিযানকালে সাড়ে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়। গুলিতে আহত দুই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

- বাসস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..