✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

তৃতীয় দিন লঙ্কানদের, ড্রয়ের পথে গল টেস্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৯, | ১২:৪৩:২৪ |

গল টেস্টে প্রথম দুই দিনে স্পষ্টতই দাপট ছিল বাংলাদেশের। এই দুই দিনই নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করেছিল বাংলাদেশ। তবে তৃতীয় দিনের সকাল থেকে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। গলের ব্যাটিং স্বর্গে আজকের দিনটা নিজেদের করে নিয়েছে লঙ্কানরা। অর্থাৎ দুই দলের ব্যাটারই এখনও পর্যন্ত দাপট দেখিয়েছেন। তাই তৃতীয় দিন শেষে অনেকটা ড্রয়ের পথেই এগোচ্ছে এই ম্যাচ।

নিজেদের প্রথম ইনিংসে ৯৩ ওভার ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। এখনো ৬ উইকেট হাতে নিয়ে ১২৭ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। তাদের দুই অপরাজিত ব্যাটার কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা।

লঙ্কানদের দারুণ শুরু এনে দেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। উদারা ২৯ রান করে ফিরলেও তার ব্যাটিং ছিল ইতিবাচক। যতক্ষণ উইকেটে ছিলেন তিনি বোলারদের শাসন করেছেন। তাইজুল ইসলামের কল্যাণে ৪৭ রানেই লঙ্কানদের উদ্বোধনী জুটি ভেঙেছিল বাংলাদেশ। তবে এরপর উইকেটের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে।

দ্বিতীয় উইকেটে ১৫৭ রানের জুটি গড়েন দীনেশ চান্দিমাল ও নিশাঙ্কা। ৫৪ রান করা চান্দিমালকে ফেরান নাঈম ইসলাম। চারে নেমে ৩৯ রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাতে ৩৩১ রানে চতুর্থ উইকেট হারায় লঙ্কানরা। এরপর দিনের বাকিটা সময় নিরাপদে কাটিয়েছেন কামিন্দু ও ধনাঞ্জয়া।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও মুমিনুল হক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..