✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চোখ রাঙাচ্ছে চিকুনগুনিয়া-ডেঙ্গু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২০, | ১২:৩৭:২৫ |

চলতি বছরে ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১৫৩ জনের দেহে চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আক্রান্ত সবাই রাজধানীর বাসিন্দা। ১ জানুয়ারি থেকে ২৮ মে পর্যন্ত স্থানীয় একটি পত্রিকায় আক্রান্তের এই তথ্য জানিয়েছেন আইইডিসিআর’র ভাইরোলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. আহমেদ নওশের আলম।

আইইডিসিআর’র হিসাব অনুযায়ী, ২০০৮ সালে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে প্রথম চিকুনগুনিয়া রোগী শনাক্ত হয়। ২০১১ সালে ঢাকার দোহারে কিছু রোগী পাওয়া যায়। ২০১৭ সালে আবার প্রাদুর্ভাব দেখা দেয়। ওই বছর প্রায় ১৪ হাজার মানুষ আক্রান্ত হয়।

সর্বশেষ ২০২৪ সালের ৬ ডিসেম্বর আইইডিসিআর জানায়, জিকায় ১১ জন ও চিকুনগুনিয়ায় ৬৭ জন আক্রান্ত।

এ দিকে, গত ১৭ জুন আইইডিসিআর অডিটোরিয়ামে আয়োজিত ‘ডেঙ্গু রোগের বাহক কীটতাত্ত্বিক জরিপ ২০২৪-২০২৫ অবহিতকরণ সভা’য় পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বলেন, একটা পরীক্ষার মাধ্যমেই ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা শনাক্ত করা যায়। আলাদা পরীক্ষার প্রয়োজন হয় না। তবে এবার চিকুনগুনিয়া নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হচ্ছে ৪৫ শতাংশ। তবে কারও মৃত্যু হয়নি।

অপরদিকে, গত ১৮ জুন সারা দেশে ২৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

তথ্য অনুযায়ী, এই দিন সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২০ জুন) সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ২৪৮ জন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত রোগীর সংখ্যা বেড়ে ছয় হাজার ৯২৬ এ দাঁড়িয়েছে। এর মধ্যে ৩ হাজার ১৯৪ জন বরিশাল বিভাগে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..