সর্বশেষ :
উৎপাদন বাড়াতে সপ্তাহে শতাধিক কর্মী নিচ্ছে বোয়িং মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে নিশানের গাড়ি বিক্রি নেমেছে অর্ধেকে টু সিটার ইভি আনছে রোলস রয়েস বাজারে আসবে মাত্র ১০০ গাড়ি যুক্তরাষ্ট্রের মেইনে নিষিদ্ধ হচ্ছে বড় ডেটা সেন্টার ভিয়েতনামে চালু হচ্ছে ভিনগ্রুপের প্রথম আন্তঃনগর বুলেট ট্রেন চীনে আইফোনের সরবরাহ বেড়েছে ২০ শতাংশ জানুয়ারি-মার্চ প্রান্তিক চীনের জিডিপি বেড়েছে ৫% ডেটা সেন্টারের চাহিদা মেটাতে পারমাণবিক বিদ্যুতে বিনিয়োগ টেক জায়ান্টদের ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত মধ্যপ্রাচ্যে জ্বালানি উৎপাদন পুনরুদ্ধারে দুই বছর লাগবে: আইইএ

১ রানের জন্য ফিফটি মিস মুশফিকের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২২, | ১২:২০:১৪ |

দারুণ এক থ্রোতে রানআউট হয়ে ফিরতে হলো মুশফিকুর রহিমকে, ফিফটি থেকে ১ রানের দূরত্বে ফিরলেন তিনি। এর ঠিক পরেই গলের আকাশ কাঁদল অঝোরে। ধারাভাষ্যকারদের শঙ্কা, এবার ভারী বৃষ্টিই অপেক্ষা করছে গল টেস্টের অদৃষ্টে।

 

গল টেস্টে দিনের শুরুতে সব ধরনের সম্ভাবনার রাস্তা খোলা ছিল। এই টেস্টটা বাংলাদেশ জিততে পারে, আর এটার সম্ভাবনাই ছিল বেশি। কম হলেও শ্রীলঙ্কার জেতার সম্ভাবনা একেবারেও কম নয়। দুই পক্ষের এই টেস্ট ড্রও হতে পারে। হয়ে যেতে পারে টাইও।

তবে সব সম্ভাবনার চাবিকাঠিটা বাংলাদেশের হাতে ছিল। মানে বাংলাদেশ না চাইলে এখান থেকে এক ফলাফলের অন্যথা হওয়া খুব একটা সম্ভব নয়, অবশ্য অতিমানবীয় কিছু হয়ে গেলে সেটা ভিন্ন কথা।

বাংলাদেশের চালকের আসনে থাকার বড় কারণটা ছিল মুশফিকুর রহিমের সঙ্গে মিলে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দারুণ এক জুটি। প্রথম ইনিংসে রেকর্ড ছুঁইছুঁই ২৬৪ রানের জুটি গড়েছিলেন চতুর্থ উইকেটে। তেমন রেকর্ড না হলেও দ্বিতীয় ইনিংসে দুজন মিলে এই চতুর্থ উইকেট জুটিতেই যোগ করেছেন ১০৯ রান। আর সেটাই লঙ্কানদের জেতার আশা কমিয়ে দিয়েছে অনেকখানি।

তবে আজ পঞ্চম দিন সকালে দুজন বেশ ধীরগতিতে খেলেছেন। বাংলাদেশ দিন শুরু করেছিল ৫৭ ওভারে ১৭৭ রান নিয়ে। এরপর ১৯ ওভারে বাংলাদেশ তুলেছে স্রেফ ৬০ রান। সেটা টেস্টটাকে নিয়ে যাচ্ছে ড্রয়ের দিকেই।

মুশফিক আর শান্তর জুটি ভেঙেছে দারুণ এক রান আউটে। মিড অনে ঠেলে দিয়ে একটা রান নিতে চেয়েছিলেন মুশফিক। সেখান থেকে থারিন্দু রত্নায়েকের দারুণ থ্রো ভেঙে দেয় স্টাম্প, সেটা আবার মুশফিকের ক্রিজে ঢোকার আগেই। যার ফলে ৪৯ রানে ফিরতে হয় মুশফিককে। ফলে ১০৯ রানের জুটি ভেঙে যায় তাদের।

এই উইকেটের আগে থেকেই মাঠের বাইরে মাঠকর্মীরা দাঁড়িয়ে ছিলেন কভার হাতে নিয়ে। মুশফিকের বিদায় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই গলের আকাশ ভেঙে নামল বৃষ্টি। পুরো মাঠ ঢেকে দেওয়ার প্রক্রিয়াটাও শুরু হয়ে গেছে তখনই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..