✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘মুখ ফসকে’ ইসরায়েলের বিপক্ষে বক্তব্য দিলেন মার্কিন রাষ্ট্রদূত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২২, | ১২:১৫:৪৪ |

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শে এক বিবৃতিতে মুখ ফসকে বলেছেন, ‘ইসরায়েল মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়াচ্ছে’। পরে আবার তিনি নিজের বক্তব্য সংশোধন করে বলেন, ‘ইরান মধ্যপ্রাচ্যে ‘বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়াচ্ছে’। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্যের সময় তিনি এই কথা বলেন। খবর আল-জাজিরার

ঘটনাটি জাতিসংঘে মার্কিন কূটনীতির এক বিব্রতকর মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে, যদিও রাষ্ট্রদূত শে দ্রুত ভুল স্বীকার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন।

বক্তব্যে মূলত ইরানকে দায়ী করছিলেন ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার জন্য। তবে একটি বাক্যে ভুল করে তিনি ইসরায়েলের দিকেই সন্ত্রাস ছড়ানোর অভিযোগ আনেন। তাৎক্ষণিকভাবে তিনি নিজ ভাষা সংশোধন করে বলেন, তার উদ্দেশ্য ছিল ‘ইরানকে দায়ী করা, ইসরায়েলকে নয়।’

তিনি আরো বলেন, ‘ইরান যদি তাদের পরমাণু কর্মসূচি সীমিত করার চুক্তিতে সম্মত হতো, তাহলে আজকের এই সংঘাত এড়ানো যেত।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..