✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইউটিউব শর্টস নির্মাতাদের জন্য এসেছে সুখবর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২২, | ১১:৫৯:২৯ |

ইউটিউব শর্টস নির্মাতাদের জন্য এসেছে সুখবর। এই ভিডিও প্ল্যাটফর্মে এখন থেকে আরও সহজে শর্টস ভিডিও তৈরি করা যাবে। এজন্য যুক্ত হচ্ছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। ‘ভিও থ্রি’ (Veo 3) নামের এই উন্নত এআই মডেলটি তৈরি করেছে গুগল। সূত্র: নিউজ ১৮

ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা নীল মোহন জানিয়েছেন, শুধু লিখিত নির্দেশনা বা প্রম্পট দিলেই শর্টস ভিডিও তৈরি করে ফেলবে এই এআই সিস্টেম। চলতি বছরের মধ্যেই এটি চালু করার পরিকল্পনা রয়েছে ইউটিউবের। ফলে আলাদা করে ভিডিও ধারণ বা স্ক্রিপ্ট লেখার প্রয়োজন হবে না।

 

 

ইউটিউব বলছে, এই প্রযুক্তি কনটেন্ট নির্মাণের জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। তবে প্রযুক্তিগত এই অগ্রগতিকে ঘিরে কিছু শঙ্কাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এআইনির্ভর ভিডিও নির্মাণের প্রাধান্য বাড়লে মানবসৃষ্ট কনটেন্টের গুরুত্ব কমে যেতে পারে, যার প্রভাব পড়তে পারে পেশাদার নির্মাতাদের আয়ে।

তারা আরও বলছেন, সময় ও শ্রম সাশ্রয় হলেও এআই প্রযুক্তির ফলে কিছু জটিলতাও তৈরি হতে পারে। যেমন—ভুল তথ্য ছড়িয়ে পড়া, গোপনীয়তা লঙ্ঘন, এবং ডিপফেক ভিডিওর ঝুঁকি বেড়ে যেতে পারে। ইতোমধ্যে বিশ্বজুড়ে এআই ব্যবহার করে তৈরি ভিডিওর বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এমনকি কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..