✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইরানে ফিরতে শুরু করেছে ইন্টারনেট সংযোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২২, | ১১:৫২:১৯ |

ইরানে ধীরে ধীরে ইন্টারনেট সংযোগ ফিরতে শুরু করেছে। এর ফলে দেশটির বহু মানুষ কয়েক দিনের মধ্যে প্রথমবারের মতো তাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাচ্ছেন।

ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রীর বরাত দিয়ে তাসনিম নিউজ জানিয়েছে, রাত ৮টার মধ্যে সারাদেশে ‘আন্তর্জাতিক’ ইন্টারনেট সম্পূর্ণভাবে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

ইতোমধ্যে ইন্টারনেট ফিরতে শুরু করায় দেশের বাইরে থাকা ইরানিরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানাচ্ছেন, তারা ফেসটাইম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করছেন, যাদের নিয়ে তারা কয়েক দিন ধরে দুশ্চিন্তায় ছিলেন।

সপ্তাহের শুরুতে সরকার ৯ কোটিরও বেশি জনগণের ফোন ও অনলাইন সেবা বিচ্ছিন্ন করে দেয়। তখন সরকার ইসরায়েল থেকে আসা সাইবার নিরাপত্তার হুমকির কথা উল্লেখ করে। ইন্টারনেট বন্ধ থাকায় সাধারণ মানুষ জানতে পারছিল না ইসরাইলের পরবর্তী হামলা কখন বা কোথায় হতে পারে।

মিসাইল হামলার সময় ইন্টারনেট সংযোগ না থাকায় অনেকে ঘণ্টার পর ঘণ্টা বা কখনো দিন পেরিয়ে যাওয়ার পরও জানতে পারছিলেন না, তাদের স্বজনরা আক্রান্তদের মধ্যে আছেন কি না।

দেশের নাগরিকরা যাতে পরিবার ও আত্মীয়দের খোঁজ নিতে পারেন-সেটি বিবেচনা করে আবারও ইন্টারনেট সংযোগ চালু করছে ইরান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..