✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইরানে আরেক মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২২, | ১১:৪১:৪৬ |

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের বিচার বিভাগীয় সংবাদমাধ্যম মিজান এ তথ্য জানিয়েছে।

 

মিজান বলছে, ‘মজিদ মোসায়েবি ... আজ (রোববার) সকালে ফৌজদারি কার্যবিধির সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করার পর এবং সুপ্রিম কোর্ট কর্তৃক তার সাজা নিশ্চিত হওয়ার পর তাকে ফাঁসি দেওয়া হয়েছে। ’

মোসায়েবি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদকে ‘সংবেদনশীল তথ্য’ সরবরাহ করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

ইসরাইলের সঙ্গে কয়েক দশক ধরে ছায়াযুদ্ধে জড়িয়ে পড়া ইরান মোসাদের সঙ্গে যোগসূত্রের অভিযোগে অসংখ্য ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে, বিশেষ করে যাদের বিরুদ্ধে তাদের পারমাণবিক কর্মসূচিকে দুর্বল করার লক্ষ্যে নাশকতা এবং হত্যা প্রচেষ্টার অভিযোগ রয়েছে।

সম্প্রতি যুদ্ধে জড়িয়েছে মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু  ইরান ও ইসরাইল। গত শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। জবাবে তেলআবিবেও পালটা হামলা চালাচ্ছে তেহরান। সেদিন থেকেই দুদেশের মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত আছে। এতে উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন।

- আল-জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..