✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আন্দোলনকারীদের ওপর পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২২, | ১১:৩৮:৩৯ |

শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফেল করিয়ে দেওয়ার অভিযোগ এনে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ফল প্রত্যাশী শিক্ষার্থীরা। পরে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ তাদের ওপর জল কামান, দুই রাউন্ড সাউন্ড গ্ৰেনেড এবং মৃদু লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

রোববার (২২ জুন) রাজধানী জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, রোববার সকাল দশটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এনটিআরসিএ নিবন্ধনের ফল প্রত্যাশীরা জড়ো হতে থাকে। একপর্যায়ে তারা তোপখানা রোড সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

আন্দোলনকারীদের দাবি, এনটিআরসিএ ইচ্ছাকৃতভাবে ৪০ শতাংশ শিক্ষার্থীকে নিবন্ধন পরীক্ষায় ফেল করিয়ে দিয়েছে। তারা আরও দাবি করেন, মৌখিক পরীক্ষায় কখনো সনদের নাম্বার যোগ হয় না। তবে এবার বর্তমান এনটিআরসি কর্তৃপক্ষ সনদের নাম্বার যোগ করে প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দিয়েছে। তাই অবিলম্বে ওই শিক্ষার্থীদের নিবন্ধন সনদ দেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিং করে জানান, শিক্ষার্থীরা সকাল থেকে প্রেসক্লাবের সামনে রাস্তা আটকে বিক্ষোভ করতে থাকে তাদেরকে অনুরোধ করা সত্ত্বেও তারা রাস্তা ছেড়ে না দেওয়ায় জল কামান থেকে পানি নিক্ষেপ করে রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে। এ সময় সাউন্ড গ্ৰেনেড নিক্ষেপ করা হয়। পরে তাদেরকে মৃদু লাঠিচার্জ করে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। তবে কাউকে আটকের কথা অস্বীকার করেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..