✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মৌসুমী নুসরাত সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২২, | ১১:১৯:৩৩ |

চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক বাপ্পারাজ, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অভিনেত্রী সাবিলা নূরসহ দেশের বেশ কয়েকজন তারকা শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

 

কর ফাঁকি দেওয়ার কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মোট ২৫ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে- এই মর্মে একটি নোটিশও প্রকাশ করেছে এনবিআর। এসব তারকাদের ঠিকানায় চিঠিও পাঠানো হয়েছে।

কর অঞ্চল-১২ এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ মন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২৫ জনের তালিকায় আরও রয়েছেন- অভিনেতা আহমেদ শরীফ, শবনম পারভীন।

এনবিআর কর্মকর্তারা জানান, সময়মতো কর পরিশোধ না করায় এসব তারকা শিল্পীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। তাদের বেশ কয়েকজন এরই মধ্যে কর পরিশোধ করেছেন। আর কয়েকজন সময় নিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..