সর্বশেষ :
শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে আরও ১১৯ ‘অবৈধ’ ভারতীয়কে ফেরত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৬, | ১১:১৯:১১ |

যুক্তরাষ্ট্র থেকে আরও ১১৯ জন অবৈধ ভারতীয় অভিবাসী নিয়ে দেশটির উত্তরাঞ্চলীয় শহর অমৃতসরে পৌঁছেছে একটি মার্কিন উড়োজাহাজ। ট্রাম্প প্রশাসনের অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে তাদের ফেরত পাঠানো হলো।

পিটিআই সূত্র জানায়, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের এই বাসিন্দারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং তাদের নিয়ে শনিবার(১৫ ফেব্রুয়ারি) রাতে ভারতে পৌঁছায় মার্কিন উড়োজাহাজটি।

এটি অবৈধ অভিবাসী নিয়ে ভারতে আসা দ্বিতীয় উড়োজাহাজ। এর আগে গত সপ্তাহে ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে নিয়ে যুক্তরাষ্ট্রের একটি সামরিক উড়োজাহাজ অমৃতসরে অবতরণ করে।

অফিশিয়াল সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, আজ রোববার অবৈধ ভারতীয় অভিবাসী নিয়ে তৃতীয় উড়োজাহাজ দেশটির অমৃতসারে পৌঁছাতে পারে।

প্রথম উড়োজাহাজে করে ভারতে ফেরত পাঠানো যাত্রীদের অনেকেই অভিযোগ করেন যে, দেশে ফেরত পাঠানোর সময় তাদের হাতকড়া ও শিকল পরানো হয়েছিল।

অবৈধ ভারতীয় অভিবাসীবাহী প্রথম ফ্লাইটটি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরের আগেই অবতরণ করে। এরপর মোদির ওয়াশিংটন সফরের একদিন পর এলো দ্বিতীয় ফ্লাইট।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবাসরত সবচেয়ে বেশি সংখ্যক অবৈধ অভিবাসীর তালিকায় মেক্সিকো ও এল সালভাদরের পরেই রয়েছে ভারত। যুক্তরাষ্ট্রে প্রায় ৭ লাখ ২৫ হাজার ভারতীয় অবৈধভাবে বসবাস করছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...