✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মাদারীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই বন্ধু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৬, | ১১:১৮:২৮ |

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর অংশে ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শিবচর উপজেলার পূর্ব সন্যাসীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: লিমন বেপারী (২২) ও নয়ন হাওলাদার (২৩)। লিমন শিবচরের দ্বিতীয়খণ্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের নুর মোহাম্মদ বেপারীর ছেলে এবং নয়ন একই উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তুম হাওলাদারের ছেলে। তারা দুজনই দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন লিমন ও নয়ন। মাঝপথে পূর্ব সন্যাসীরচর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লিমনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন নয়ন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে একজন এবং ঢাকা নেয়ার পথে আরেকজন মারা গেছেন। দুর্ঘটনার পর ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে, তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। নিহতদের পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..