✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইটিভি ভবনে আগুন, আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৫, | ১১:০৭:২৮ |
রাজধানীর কাওরানবাজারে ইটিভি ভবনের (জাহাঙ্গীর টাওয়ার) নিচ তলায় পেয়ালা নামে রেস্টুরেন্টে আগুন লেগেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে আগুন লাগে। পরে রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

তবে আগুন লাগার কারণ কিংবা তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান। তিনি বলেন, ইটিভি ভবনের নিচ তলায় পেয়ালা নামে একটি রেস্টুরেন্টে রাত ৮টা ২০ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়।

পরে ৮টা ২৬ মিনিটে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৮টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..