সর্বশেষ :
সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীন-ভারতের অভিনন্দন শ্রমবাজারে বিদ্যমান সমস্যা দূর করার চেষ্টা করা হবে: শ্রমমন্ত্রী সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব : বাণিজ্যমন্ত্রী সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য : ফকির মাহবুব যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার ‘সেকেন্ড হোম’

ফেসবুকে পাসকি সুবিধা চালু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২২, | ১১:০১:১১ |

গুগল ও অ্যাপলের পর এবার ফেসবুকে পাসকি প্রযুক্তি যুক্ত করেছে মেটা। নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা এখন পাসওয়ার্ড ছাড়াই দ্রুত ও নিরাপদে ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন।

 

প্রাথমিকভাবে শুধু আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে এ সুবিধা ব্যবহার করা যাবে। মেসেঞ্জারেও খুব শিগগিরই পাসকি ব্যবহারের সুযোগ চালু হবে বলে জানিয়েছে মেটা।

বর্তমানে অনলাইনে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের কারণে আলাদা করে পাসওয়ার্ড মনে রাখা অনেকের জন্যই ভোগান্তির বিষয় হয়ে উঠেছে। পাসকি প্রযুক্তিতে ফেস আইডি, আঙুলের ছাপ বা ফোন আনলক করার পদ্ধতি ব্যবহার করে নিজের পরিচয় নিশ্চিত করতে পারেন ব্যবহারকারীরা। ফলে পাসকি প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীকে আর পাসওয়ার্ড মনে রাখতে হয় না।

পাসকি প্রযুক্তি যুক্তের পর ফেসবুক জানিয়েছে, পাসকি ব্যবহারে ফেসবুকে লগইন আগের তুলনায় আরও সহজ ও দ্রুত হবে। কোনো পাসওয়ার্ড মুখস্থ রাখতে হবে না। ভবিষ্যতে শুধু ফেসবুকে লগইনেই নয়, মেটা পে–এর মাধ্যমে ডিজিটাল লেনদেন ও মেসেঞ্জারে বার্তা সুরক্ষার ক্ষেত্রেও পাসকি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

পাসকি চালু করতে প্রথমে ফেসবুক অ্যাপের সেটিংস মেনুতে প্রবেশ করে ‘অ্যাকাউন্টস সেন্টার’ থেকে ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ বিভাগে যেতে হবে। সেখানে গিয়ে পাসকি তৈরি করার অপশন পাওয়া যাবে।

ব্যবহারকারী চাইলে ফেস আইডি, আঙুলের ছাপ বা ফোন আনলকের পিন ব্যবহার করে পাসকি সেটআপ করতে পারবেন। মেটার তথ্যমতে, পাসকি সুবিধায় ব্যবহারকারীর কোনো বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ বা অন্য কারও সঙ্গে শেয়ার করা হবে না। ফলে ব্যক্তিগত তথ্য নিরাপদে থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...