সর্বশেষ :
পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে : প্রধানমন্ত্রী কুয়েতে বাসযাত্রীদের টার্গেট করে ডাকাতি, ৩ বাংলাদেশি গ্রেপ্তার কম্বোডিয়ায় অনলাইন প্রতারণার অভিযোগে ১২ বাংলাদেশি গ্রেপ্তার ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের ট্রাম্পের অবরোধের মুখে থাকা ইরানের জন্য বাণিজ্য পথ খুলল পাকিস্তান মিত্র দেশগুলোর কাছে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের হরমুজ ঘিরে ‘নতুন নিয়ম’ আনার ঘোষণা ইরানের জার্মানি থেকে ৫০০০ সৈন্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র গুরুতর অসুস্থ ইরানি নোবেল বিজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী

চেতনানাশক খাইয়ে টাকা-স্বর্ণালংকার লুট, দুজনকে পিটুনি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১৬, | ১০:৫৩:২০ |

মাদারীপুরে অচেতন করে স্বর্ণালংকার ও টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় দুজনকে পিটুনি দিয়েছেন লোকজন। রবিবার ১৬ মার্চ) ভোরে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ পিটুনিতে আহত দুজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় অসুস্থ অবস্থায় গৃহকর্তা ও তার স্ত্রীকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে সদর উপজেলার পশ্চিম রঘুরামপুর গ্রামের গোলাম রহমান ফকিরের বাড়িতে রাজমিস্ত্রির কাজে আসেন কয়েকজন শ্রমিক। গতকাল শনিবার সন্ধ্যায় ইফতারির সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেন তারা। খাবার খেয়ে বাড়ির লোকজন অচেতন হয়ে অসুস্থ হয়ে পড়েন। আজ ভোরে ঘর থেকে স্বর্ণালংকার ও টাকা নিয়ে তারা পালিয়ে যান। সাহ্‌রি শেষে নামাজ পড়তে বের হয়ে প্রতিবেশীরা গোলাম রহমানের ফকিরের ঘরের দরজা খোলা দেখতে পান। তারা ভেতরে ঢুকে বাড়ির লোকজনকে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। রাজমিস্ত্রি ও শ্রমিকদের দেখতে না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা মোটরসাইকেল নিয়ে সড়কে বের হন। পাশের হাজমকান্দি এলাকায় ইজিবাইকে রাজমিস্ত্রি ও এক শ্রমিককে আটক করে পিটুনি দেন তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..