✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষে আহত ১২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৫, | ১০:৪০:০১ |

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পেছন থেকে ধাক্কায় সড়ক নিরাপত্তার পেট্রল গাড়িসহ তিনটি গাড়ির সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১২ জন। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওয়াগামী গ্রিন ঢাকা পরিবহনে পেছন থেকে সুরভি পরিবহন ধাক্কা দেয়। এতে গ্রিন ঢাকা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়জিত পেট্রোল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে সুরভি পরিবহনের ১০-১২ জন গুরুতর আহত হয়।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ মারা যায়নি। মাওয়াগামী লেনে প্রায় ঘণ্টা খানেক যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে স্বাভাবিক রয়েছে। গাড়িগুলো জব্দ করাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..