ম্যাথিউজের বিদায়ী টেস্টে মুশফিকের সঙ্গে যা কথা হলো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২২, | ১০:৩৭:১৬ |

বাংলাদেশের বিপক্ষে গল টেস্টে খেলার মাধ্য দিয়ে লাল বলের ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনেছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তার বিদায়ী টেস্টে বাংলাদেশের বিপক্ষে ড্র করেছে শ্রীলংকা।

 

গলে আবেগময় মুহূর্তে ভক্ত-সমর্থকদের অভ্যর্থনা পেয়েছেন ম্যাথিউজ। সতীর্থ, এমনকি বাংলাদেশের ক্রিকেটারদের ভালোবাসায়ও সিক্ত হয়েছেন দীর্ঘদিন লংকান ক্রিকেটকে সেবা দেওয়া এই অলরাউন্ডার।

লংকান তারকা ক্রিকেটার বলেন, ‘মুশফিক চিৎকার করছিল, আমাকে বড় শট খেলতে বলছিল। আমি বলেছি, না মুশফিক, আমি তো তোমার সঙ্গে অনূর্ধ্ব-১৯ থেকে খেলছি, তোমাকে খুব ভালো করে চিনি। এখন বড় শট খেলার সময় নয়। আমরা এই ম্যাচটা ড্র করতে চাই। তবে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে।’

অনূর্ধ্ব-১৯ থেকে শুরু করে বাংলাদেশের বিপক্ষে বহু ম্যাচ খেলেছেন ম্যাথিউজ। ক্যারিয়ারের শুরু থেকেই সাকিব আল হাসান, তামিম ইকবাল, ও মুশফিকদের চেনেন তিনি।

তবে গেল কয়েক বছর বাংলাদেশের সঙ্গে বেশ উত্তেজনা ছিল শ্রীলংকার। সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে বিরল টাইমড আউটের শিকার হয়েছিলেন ম্যাথিউজ। ওই সময় বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছিল। জয় উদযাপনে ম্যাথিউজকে ব্যঙ্গ করতেও দেখা গেছে মুশফিককে। তবে ক্যারিয়ারের অন্তিম মুহূর্তে এসে সেসব মনে রাখেননি ম্যাথিউজ।

৩৮ বছর বয়সী লংকান তারকা বলেন, ‘বাংলাদেশ অনেক শ্রদ্ধাশীল ছিল। আমরা বহুদিন ধরে একে অপরকে চিনি। হ্যাঁ, অতীতে কিছু মুহূর্ত গেছে আমাদের, উত্তপ্ত কিছু মুহূর্তও গিয়েছে আমাদের মধ্যে। তবে আপনি জানেন, পুরোনো কোনো কিছু আঁকড়ে ধরে রাখা উচিত নয়।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...