সর্বশেষ :
দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি নিষিদ্ধ করল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু

মেট্রোরেলের প্রথম ফেজ ডিসেম্বরে চালু: জাপানের রাষ্ট্রদূত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৬-০৭, | ১০:৩৩:২৪ |

জাপানের রাষ্ট্রদূত ইতো নাইকি বলেছেন, জাপান বাংলাদেশের গত জাতীয় নির্বাচন প্রত্যক্ষ করেছে। সেই নির্বাচনে সহিংসতা নিয়ে আমাদের উদ্বেগও ছিল। আমরা প্রত্যাশা করি, আগামী জাতীয় নির্বাচন আগের চেয়ে আরো ভালো হবে। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।

মঙ্গলবার (৭ জুন) জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব টকে জাপানের রাষ্ট্রদূত এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। এসময় অপর এক প্রশ্নের উত্তরে জাপানের রাষ্ট্রদূত বলেন, ইন্দো প্যাসিফিক ইকোনোমিক ফোরাম যুক্তরাষ্ট্রের উদ্যোগ। বাংলাদেশ এই ফোরামে যোগ দেবে কিনা সেটা বাংলাদেশকে ভালোভাবে অনুধাবন করতে হবে। তবে আমরা চাই, একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক গড়তে। যেন সব দেশ লাভবান হতে পারে।

আরেব প্রশ্নের উত্তরে ইতো নাওকি বলেন, জাপান বাংলাদেশকে সামরিক সরঞ্জাম সরবরাহ করতে চায়। বাংলাদেশ চাইলে এ বিষয়ে সহযোগিতা নিতে পারে। তিনি আরো বলেন, ঢাকা-টোকিওর মধ্যে সরাসরি বিমান যোগাযোগ খুব শিগগিরই আমরা শুরু করতে চাই। কভিড পরিস্থিতির জন্য এটা শুরু করা সম্ভব হয়নি।

ইতো নাওকি আরো বলেন, বাংলাদেশে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করছে জাপান। এর মধ্যে মেট্রোরেল একটি। ডিসেম্বরে এর প্রথম ফেজ চালু হবে। মেট্রোরেল চালু হলে এই শহরের মানুষ স্বস্তিতে চলাচল করতে পারবে বলে আশা করি।

রোহিঙ্গা সংকট নিয়ে জাপানের রাষ্ট্রদূত বলেন, জাপান রোহিঙ্গা সংকটের সমাধান চায়। সংখ্যায় কম হলেও দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করাটা জরুরি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...