✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিস্ফোরণের সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী: নানক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৬-০৫, | ১০:২২:২০ |

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। রোববার বেলা পৌনে ২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ ভর্তি রোগীদের দেখতে এসে এ কথা জানান তিনি। এ সময় তার সাথে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। নানক বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এ ঘটনায় অনেক মানুষ আহত ও নিহত হয়েছে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের অনেকে জীবন দান করেছেন। গতকাল শনিবার মধ্যরাত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়য় খোঁজ খবর রাখছেন। এবং দগ্ধদের সুচিকিৎসার জন্য ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমরা তার নির্দেশে আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে এসেছি।

তিনি বলেন, আহতদের রক্তের ব্যবস্থা করতে ছাত্রলীগকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এ জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এখানে এসেছেন।

বিজ্ঞাপন
আওয়ামী লীগের এই সিনিয়র নেতা আরো বলেন, গতকাল রাতের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকা-ের ঘটনার পর সেখানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে প্রধানমন্ত্রী বিশেষ দায়িত্ব দিয়েছেন। সেখানে নওফেলের নেতৃত্বে দলের নেতাকর্মীরা কাজ করছেন। চট্টগ্রাম ছাত্রলীগের নেতা কর্মীরা রক্তদানের জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ডা. সামন্ত লাল সেন আগুনে দগ্ধ রোগীদের সুচিকিৎসার জন্য চট্টগ্রামে সরজমিনে গিয়ে রোগীদের সহায়তা করতে যাবেন। চট্টগ্রাম থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় আরো রোগী আসছে বলে জানান এই আওয়ামী নেতা।
তিনি বলেন, আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। আমরা নিহতদের পরিবারের স্বজনদের জন্য সমবেদনা প্রকাশ করছি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..