✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাইডেনকে দোষী বানিয়ে চীনকে ডাকছেন ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০২, | ০৯:৫৬:৫৭ |

যুক্তরাষ্ট্রের থেকে একসময় মিলিয়ন ডলারের সয়াবিন কিনত চীন। নানা কারণে সেটি থেমে আছে। এর জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর দায় চাপাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশাব্যক্ত করছেন, চার সপ্তাহের মাঝে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক সেরে বিষয়টির ফয়সালা করবেন।

বাইডেনকে ‘ঘুমন্ত’ আখ্যায়িত করে ট্রাম্প জানিয়েছেন, চীনের সঙ্গে হওয়া চুক্তি কার্যকর করেননি সাবেক প্রশাসন। চীন বিলিয়ন বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনতে যাচ্ছিল, বিশেষ করে সয়াবিন। তা হয়নি, শুধু আলোচনা না হওয়ার জন্য। বুধবার (১ অক্টোরব) ট্রাম্প তাই শিগ্রই বৈঠকের ঘোষণা দিয়ে রেখেছেন।

ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমাদের দেশের সয়াবিন কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চীন কেবলমাত্র ‘আলোচনার’ কারণে কিনছে না। আমরা শুল্ক থেকে এত বেশি অর্থ উপার্জন করেছি যে আমরা সেই অর্থের একটি ছোট অংশ কৃষকদের সাহায্যে ব্যবহার করব। আমি কখনোই আমাদের কৃষকদের হতাশ করব না!’

বাইডেন প্রশাসনের ওপর দায় চাপিয়ে ট্রাম্প বলেন, ‘স্লিপি জো বাইডেন আমাদের চীনের সঙ্গে হওয়া চুক্তি কার্যকর করেননি। যেখানে তারা বিলিয়ন বিলিয়ন ডলারের আমাদের কৃষিপণ্য কিনতে যাচ্ছিল, বিশেষ করে সয়াবিন। তবে সবকিছু খুব ভালোভাবে মিটে যাবে। আমি আমাদের দেশপ্রেমিকদের ভালোবাসি, আর প্রতিটি কৃষকই সঠিক অর্থে দেশপ্রেমিক! আমি চীনের প্রেসিডেন্ট শি-এর সঙ্গে চার সপ্তাহের মধ্যে বৈঠক করব, এবং সয়াবিন সেখানে প্রধান আলোচ্য বিষয় হবে।’

তবে চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা আসেনি। বৈঠকটি ঠিক কোথায় হবে তাও নিশ্চিত হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..