সর্বশেষ :
দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি নিষিদ্ধ করল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু

বসন্ত উৎসব: হলুদের ছোঁয়ায় রঙের খেলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৪, | ০৯:৫৫:৫৮ |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ‘বসন্ত উৎসব’-এ মাতল ঢাকাবাসী। বকুলতলার এই বসন্ত উৎসব দেখতে ভোর থেকেই মানুষের সমাগম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মানুষের উপস্থিতিও। শিশু, কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের আগমন ছিল এখানে। সবার সাজেও ছিল বসন্তের ছোঁয়া।

হলদে শাড়িতে কেউ খোঁপায় গুঁজেছেন হলুদ গাঁদা, কেউবা কানে। আবার কেউ হাতে পরেছেন গাঁদা ফুলের মালা। অনেকের মাথায়ও ছিল বাহারি ফুলের রিং। পুরুষদের অনেকের পরনে ছিল পাঞ্জাবি। তাতে ছিল হলুদের ছোঁয়া। নাচের তালে তালে ছিল নানা রঙের খেলাও।

তবে ঢাকার উত্তরায় জাতীয় বসন্ত উৎসব উদ্‌যাপন পরিষদের উদ্যোগে আয়োজিত ‘বসন্ত উৎসব’ হয়নি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পয়লা ফাল্গুনে উত্তরার ৩ নম্বর সেক্টরে এই উৎসব হওয়ার কথা ছিল। আয়োজকেরা বলছেন, ওখানকার কিছু মানুষের বাধার মুখে তাঁরা এই উৎসব করতে পারেননি।

সমাপনী বক্তব্যে জাতীয় বসন্ত উৎসব উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী এ কথা জানান।

৩১ বছর ধরে বসন্ত উৎসবের আয়োজন করে আসছে জাতীয় বসন্ত উৎসব উদ্‌যাপন পরিষদ। এবার চারুকলা অনুষদের বকুলতলা, পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক ও উত্তরার ৩ নম্বর সেক্টরে তাদের বসন্ত উৎসব উদ্‌যাপনের কথা ছিল। তবে বকুলতলা ও বাহাদুর শাহ পার্কে এই উৎসব হলেও উত্তরায় হয়নি।

বকুলতলায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে মানজার চৌধুরী বলেন, যথারীতি পুলিশের অনুমোদন নেওয়া, সিটি করপোরেশনে টাকা জমা দেওয়াসহ নিয়ম অনুযায়ী সবকিছু করেছেন। কিন্তু ‘ওখানকার (উত্তরার) কিছু মানুষের বাধার মুখে’ এই অনুষ্ঠানটি আয়োজন করতে পারেননি।

‘কিছু মানুষ’ কারা তা মানজার চৌধুরী তার বক্তব্যে বলেননি।

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, উত্তরা পশ্চিম থানার পুলিশ অনুষ্ঠানে নিরাপত্তা দিতে সবাই হাজির হন। কিন্তু আয়োজকেরা আসেননি। বাধা দেওয়ার বিষয়টি তাদের জানানো হয়নি বলে তিনি জানান। আয়োজকেরা এই অনুষ্ঠানের জন্য আগেই অনুমতি নিয়েছিলেন বলেন তিনি।

চারুকলায় বসন্ত উৎসবের সমাপনী বক্তব্যে মানজার চৌধুরী বলেন, ‘বাংলাদেশে সব ফুল ফুটুক। শুধু একটি ফুল দিয়ে বাগান সাজালে সেটি বাগান হয় না। বাগানে শত ফুল ফুটতে দিতে হবে। এই ফোটার পরিবেশ তৈরি করতে হবে। সেটিই তবে সবার বাংলাদেশ মুক্তিযুদ্ধের মূল বিষয় ছিল সমতা, বাংলাদেশে সেটি এখনো প্রতিষ্ঠা হয়নি বলে আক্ষেপ জানান ।’

মানজার চৌধুরী আরও বলেন, ‘যখন দেখা যায় জয়পুরহাটে মেয়েদের খেলা বন্ধ হয়ে যায়, সাতক্ষীরায় উদীচীর স্টল পুড়িয়ে দেওয়া হয়, টাঙ্গাইলের মধুপুরে লালনের উৎসব বন্ধ হয়ে যায়, তখন মনটা ব্যথিত হয়। তখন সংস্কৃতি হুমকির মুখে দাঁড়ায়। এই সংস্কৃতি আজকের নয়, হাজার বছর লালন করে দেশবাসী এখানে নিয়ে এসেছে। এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে মুক্তিযুদ্ধের জন্য, বাংলাদেশের জন্য।’

অনুষদের বকুলতলায় ‘বসন্ত উৎসব’-এর সমাপনী বক্তব্য দেন জাতীয় বসন্ত উৎসব উদ্‌যাপন পরিষদের সহসভাপতি কাজল দেবনাথ। তিনি বলেন, ‘কোকিল সবার জন্য গান করে, ফুল সবার জন্য ফোটে। পাহাড়ি, বাঙালি, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, বিভিন্ন ভাষাভাষী—সবাই মিলে শান্তিতে বাংলাদেশে বাস করতে হবে। সাম্য যেন অধরা না থাকে। বাংলাদেশ দেশ হোক সবার জন্য।’

বকুলতলায় ‘বসন্ত উৎসব’-এর সভাপতিত্ব করেন জাতীয় বসন্ত উৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি স্থপতি সফিউদ্দিন আহমদ।

সকাল সাড়ে ৭টায় বকুলতলায় রাগ বসন্তে ‘বসন্ত উৎসব ১৪৩১’ শুরু হয়। রাগ বসন্ত পরিবেশন করেন সুস্মিতা দেবনাথ। সরোদে ছিলেন ইসরা ফুলঝরি খান ও তবলায় আপন বিশ্বাস।

তারপর একে একে চলে দলীয় সংগীত, একক সংগীত, দলীয় নৃত্য, একক আবৃত্তি। সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, নৃত্যম, স্বপ্নবিকাশ কলা কেন্দ্র, তপস্যা, বেনুকা ললিতকলা কেন্দ্র, বাংলাদেশ গৌড়ীয় নৃত্য একাডেমি, মম কালচারাল একাডেমিসহ অনেক সংগঠন ও ব্যক্তি এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কয়েকটি দলও এসব অনুষ্ঠান পরিবেশন করেন। টানা চলা এই অনুষ্ঠান শেষ হয় দুপুর ১২টায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নায়লা তারাননুম চৌধুরী ও আহসান দিপু।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...