সর্বশেষ :
শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী

চীন-ভারতের সীমান্ত বিরোধ নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব ট্রাম্পের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৩, | ০৯:৫৪:৫৪ |

চীন ও ভারতের মধ্যকার সীমান্ত বিরোধ অবসানে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার পর এ প্রস্তাব দেন তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নরেন্দ্র মোদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনের সময় প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেছেন, ‘সংঘর্ষগুলো (সীমান্তে) বেশ সহিংস ছিল এবং তিনি সাহায্য (সংঘাত নিরসনে) করতে চান।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি ভারতের দিকে তাকালে সীমান্তে সংঘর্ষ দেখতে পাই, যা বেশ ভয়ংকর। আমার অনুমান, এসব চলতেই থাকবে। তবে আমি যদি সাহায্য করতে পারি; আমি সাহায্য করতে চাই, কারণ এটি বন্ধ হওয়া উচিত। এটি দীর্ঘদিন ধরে চলছে।’

এদিকে ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারত সরকার বলছে, তারা সবসময় এ ধরনের ক্ষেত্রে ‘দ্বিপক্ষীয় পদ্ধতি’ গ্রহণ করেছে।

নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফর নিয়ে ব্রিফিং করার সময় এ বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, ‘আমাদের কোনো প্রতিবেশীর সাথে আমাদের যে সমস্যাই থাকুক না কেন, আমরা সেগুলো মোকাবিলায় সবসময় দ্বিপক্ষীয় পদ্ধতি অবলম্বন করেছি।’

এনডিটিভি বলছে, ট্রাম্প এর আগেও ভারত-চীন এমনকি ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। কিন্তু ভারত সরকার এ ধরনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...