✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইজতেমায় হামলার প্রচারণা আছে, কাজ করছি: নাজমুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৪, | ০৯:৫০:৫৬ |

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রচারণা আছে বিশ্ব ইজতেমায় হামলা হতে পারে, আমরা বিষয়টিকে উড়িয়ে দিচ্ছি না। এ নিয়ে কাজ করছি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন তিনি।

তিনি বলেন, ‘এটি হয়তো ধর্মপ্রাণ মুসল্লিদের ভয় দেখানোর জন্য, যাতে লোকজন না হয়, সে কারণেও হতে পারে। আমি অনুরোধ রাখব, ভয় পাওয়ার কিছু নেই, চারদিকে লোক আছে, আমরা প্রহরা রেখেছি, চেকপোস্ট রেখেছি, সিসি ক্যামেরা রেখেছি এবং ড্রোনের মাধ্যমে লক্ষ্য রাখছি।’

‘তবে একটি কাজ আমরা করতে চাই, রাস্তাগুলো খালি রাখতে চাই। যদি কোনো ঘটনা ঘটে, এটি আমরা মাথা থেকে ফেলে দিচ্ছি না। আমরা যেন দ্রুত ইভাকুয়েট করতে পারি, ইন্টারভিন করতে পারি, সেই ব্যবস্থা সতেজ রাখতে চাই’, বলেন পুলিশের এই কর্মকর্তা।

নাজমুল করিম খান বলেন, ‘এটি বিশ্বের দ্বিতীয় সমাবেশ। আজ জুমার দিন, পাশাপাশি শবে বরাত। তাই আজকের দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। এ কারণে আজ এখানে প্রচুর মুসল্লি সমবেত হবেন। তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের সবার। আশা করি নিরাপত্তার কোনো ঘাটতি হবে না।’

এসময় তাবলিগের সূরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে সৈয়দ ওসামা ইসলাম বলেন, ‘যে মেসেজগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে সেগুলো গুজব। আমরা গুজবে কান দেবো না।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..