সর্বশেষ :
শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি ছাড়া সব জাহাজ আটক, গ্রেপ্তার ৩১৭ স্বেচ্ছাসেবী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০২, | ০৯:৪৭:৫৫ |

গাজা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। এতে থাকা অন্তত ৩১৭ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, গাজামুখী ত্রাণবাহী ৪৪টি জাহাজের মধ্যে একটি ছাড়া বাকি সবগুলো আটক করা হয়েছে। আটক হওয়া স্বেচ্ছাসেবীদের মধ্যে স্পেন, ইতালি, ব্রাজিল, তুরস্ক, গ্রিস, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইডেন, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ৩৭টি দেশের নাগরিক রয়েছেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, আটককৃতদের আশদোদ বন্দরে নেওয়া হচ্ছে। সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে।

ট্র্যাকারের তথ্যমতে, মিকেনো নামের একটি জাহাজ গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছিল। তবে উপকূল থেকে মাত্র ৯.৩ নটিক্যাল মাইল দূরে থাকতেই এর সিগন্যাল হারিয়ে যায়।

আয়োজক সংগঠন জানায়, বহু বছরের ইসরায়েলি অবরোধকে চ্যালেঞ্জ করতে তারা গাজা অভিমুখে যাচ্ছিলেন। কিন্তু ইসরায়েলি নৌবাহিনী হঠাৎ করে তাদের ঘিরে ফেলে।

অ্যাক্টিভিস্টদের অভিযোগ, ইসরায়েলি বাহিনী জ্যামিংয়ের মাধ্যমে জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা অচল করে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি যুদ্ধজাহাজ বহরের কাছে গিয়ে দিক পরিবর্তনের নির্দেশ দিচ্ছে।

সংগঠনটি আরও জানায়, আমরা এখন ইসরায়েলি সেনাদের হামলার শিকার। আমাদের জাহাজগুলোকে অবৈধভাবে আটকে দেওয়া হচ্ছে। ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে, সামরিক বাহিনী জাহাজে প্রবেশ করেছে।

সূত্র: আনাদোলু

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...