সর্বশেষ :
উৎপাদন বাড়াতে সপ্তাহে শতাধিক কর্মী নিচ্ছে বোয়িং মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে নিশানের গাড়ি বিক্রি নেমেছে অর্ধেকে টু সিটার ইভি আনছে রোলস রয়েস বাজারে আসবে মাত্র ১০০ গাড়ি যুক্তরাষ্ট্রের মেইনে নিষিদ্ধ হচ্ছে বড় ডেটা সেন্টার ভিয়েতনামে চালু হচ্ছে ভিনগ্রুপের প্রথম আন্তঃনগর বুলেট ট্রেন চীনে আইফোনের সরবরাহ বেড়েছে ২০ শতাংশ জানুয়ারি-মার্চ প্রান্তিক চীনের জিডিপি বেড়েছে ৫% ডেটা সেন্টারের চাহিদা মেটাতে পারমাণবিক বিদ্যুতে বিনিয়োগ টেক জায়ান্টদের ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত মধ্যপ্রাচ্যে জ্বালানি উৎপাদন পুনরুদ্ধারে দুই বছর লাগবে: আইইএ

ফ্লোটিলার জাহাজ আটকের প্রতিবাদে ইউরোপজুড়ে বিক্ষোভ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০২, | ০৯:২৯:০৮ |

যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ বহনকারী আন্তর্জাতিক নৌযানবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান আটকের ঘটনায় বিক্ষোভ শুরু হয়েছে ইউরোপের বিভিন্ন শহরে। বুধবার রাত থেকেই সড়কে নেমেছেন ইতালি, স্পেন, জার্মানি, যুক্তরাজ্য ও বেলজিয়ামের ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার কিছুক্ষণের মধ্যে ইতালির রাজধানী রোমের তেরমিনি স্টেশনের কাছে পিয়েজ্জা দেই কিনিকুয়েসেন্তো চত্বরে জড়ো হয়ে শত শত ফিলিস্তিনপন্থি আন্দোলনকারী নৌযানগুলো এবং ক্রু-যাত্রীদের ছেড়ে দেওয়ার দাবি জানান। এ সময় তারা তেরমিনি স্টেশনের সংলগ্ন ও আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ করে দেন এবং স্লোগান দিতে থাকেন— ‘ফ্লোটিলা এবং ফিলিস্তিনের জন্য সবকিছু বন্ধ থাকবে।’

এ সময় আন্দোলনকারীদের আশে পাশে প্রচুর পুলিশসদস্য ছিলেন; তবে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের কোনো সংঘাত হয়নি।

ফ্লোটিলার নৌযান আটক হওয়ার পর বুধবার রাতে স্পেনের বার্সেলোনায় শত শত ফিলিস্তিনপন্থি ইসরায়েলের কনস্যুলেটের সামনে জড়ো হয়ে এ ঘটনার নিন্দা জানান। সেই সঙ্গে গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান বন্ধের দাবি জানানোর পাশাপাশি গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের প্রতি সংহতিও জানান তারা।

একই ঘটনা ঘটেছে জার্মানির রাজধানী বার্লিন, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এবং যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। বার্লিনে সেন্ট্রাল স্টেশনের কাছে বিক্ষোভ করেছেন শত শত ফিলিস্তিনপন্থি, বাসেলসে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। লন্ডনে তাৎক্ষণিকভাবে বিক্ষোভে নেমেছেন শতাধিক ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী।

আজ বৃহস্পতিবার লন্ডনে বড় সমাবেশ হওয়ার কথা রয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..