সর্বশেষ :
উৎপাদন বাড়াতে সপ্তাহে শতাধিক কর্মী নিচ্ছে বোয়িং মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে নিশানের গাড়ি বিক্রি নেমেছে অর্ধেকে টু সিটার ইভি আনছে রোলস রয়েস বাজারে আসবে মাত্র ১০০ গাড়ি যুক্তরাষ্ট্রের মেইনে নিষিদ্ধ হচ্ছে বড় ডেটা সেন্টার ভিয়েতনামে চালু হচ্ছে ভিনগ্রুপের প্রথম আন্তঃনগর বুলেট ট্রেন চীনে আইফোনের সরবরাহ বেড়েছে ২০ শতাংশ জানুয়ারি-মার্চ প্রান্তিক চীনের জিডিপি বেড়েছে ৫% ডেটা সেন্টারের চাহিদা মেটাতে পারমাণবিক বিদ্যুতে বিনিয়োগ টেক জায়ান্টদের ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত মধ্যপ্রাচ্যে জ্বালানি উৎপাদন পুনরুদ্ধারে দুই বছর লাগবে: আইইএ

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ১৫ জনের প্রাণহানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১১, | ০৯:১২:২৪ |
ইন্দোনেশিয়ার দুটি প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আরো ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। বুধবার উদ্ধারকারীরা পূর্ব নুসা তেঙ্গারার নাগেকেও জেলার মাউপোঙ্গগো গ্রামের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় কাদার নিচে চাপা পড়া এক মা ও তার সন্তানের মরদেহ এবং পাশের লোকালাবা গ্রামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।
 
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, সোমবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশ ও বালি দ্বীপে বন্যা ও ভূমিধস দেখা দেয়। আগে জানা গিয়েছিল, মাউপোঙ্গগো গ্রামে একটি বাড়ি ভেসে যাওয়ায় একই পরিবারের তিনজন নিহত হন এবং চারজন নিখোঁজ হন।
এদিকে প্রবল বৃষ্টির পর বালির বাদুং এলাকায় লোকজন তাদের সামগ্রী নিয়ে হাঁটু পানিতে হেঁটে যেতে বাধ্য হয়। বুধবার রাতে বালির প্রাদেশিক রাজধানী দেনপাসারের বাদুং বাজারের কাছে উদ্ধারকারীরা এক নারীর মৃতদেহ উদ্ধার করেন। জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, প্রদেশটিতে এখনও ছয়জন নিখোঁজ রয়েছেন।
বালির অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান নিয়োমান সিদাকার্যা বলেন, এর আগে আটজনের মৃতদেহ পাওয়া গেছে, যাদের মধ্যে চারজন কুম্বাসারি বাজার এলাকায় ভবন ভেসে যাওয়ায় প্রাণ হারান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..