✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০১, | ০৮:৫৮:২২ |

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজায়’ এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বৈঠকে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। পাশাপাশি তার দ্রুত আরোগ্যও কামনা করেন তিনি। এ সময় ফিলিস্তিনের জনগণের বর্তমান অবস্থা সম্পর্কে রাষ্ট্রদূতের কাছে জানতে চান খালেদা জিয়া।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী ও চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..