✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অবরোধ ওঠার পর স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির পরিস্থিতি, ১৪৪ ধারা এখনও বহাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০১, | ০৮:৫৬:৪৭ |

খাগড়াছড়ি সদর, পৌরসভা ও গুইমারা উপজেলায় এখনও বহাল আছে ১৪৪ ধারা। তবে, অবরোধ না থাকায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। খুলতে শুরু করেছে দোকানপাট।

গত দুইদিনের তুলনায় আজ বুধবার (১ অক্টোবর) সকাল থেকে সড়কে মানুষ ও যানবাহনের চলাচল বেড়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এখনও আইনশৃঙ্খলা বাহিনী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। দূরপাল্লার রুটের কিছু পরিবহন চলাচল শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিতের ঘোষণা দেয় জুম্ম ছাত্র-জনতা।

এর আগে, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ জানান, ধর্ষণ ইস্যুকে পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল।

এরমধ্যে সংঘর্ষ চলাকালীন পাহাড়ি-বাঙালি ও সেনাবাহিনীর ওপর গুলি বর্ষণ করে ইউপিডিএফ। যা পরিকল্পিত ছিল বলে জানিয়েছেন গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম রানা।

এদিকে, গতকাল ভুক্তভোগী সেই মারমা কিশোরীর মেডিকেল রিপোর্ট হাতে আসে যমুনা নিউজের। যা যাচাই করে দেখা যায়, ওই কিশোরীর শরীরে ধর্ষণের কোনও আলামত পাওয়া যায়নি।

যদিও মামলার এজাহারে তার বাবা জানায়, পাশের একটি খেতে অচেতন অবস্থায় পাওয়া যায় মেয়েটিকে।

এছাড়া, সংঘর্ষের ঘটনায় ইতোমধ্যে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..