✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সম্ভাব্য মার্কিন হামলায় ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারির প্রস্তুতি মাদুরোর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০১, | ০৮:৫৫:০২ |

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আগ্রাসন রুখতে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে প্রস্তুত।

টেলিভিশনে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, ‘এই মুহূর্ত থেকে সাংবিধানিক প্রক্রিয়া শুরু হয়েছে। যদি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক হামলা চালায়, তাহলে জনগণের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য জরুরি অবস্থা ঘোষণা করবো।’

এর আগে, দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছিলেন, মাদুরো ইতিমধ্যে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন, যা তাকে বিশেষ ক্ষমতা প্রদান করে। এর মাধ্যমে তিনি দেশের পুরো সেনাবাহিনী মোতায়েন করতে পারবেন এবং সামরিক বাহিনীকে জনসেবা খাত ও তেলশিল্প নিয়ন্ত্রণের অধিকার দেয়া হবে। ডিক্রির মেয়াদ হবে ৯০ দিন, যা প্রয়োজন অনুযায়ী আরও ৯০ দিন বাড়ানো সম্ভব।

সূত্র: সিএনএন নিউজ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..