✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলায় ৫ সৈন্য নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১৬, | ০৮:২২:০৮ |

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলায় দেশটির আধা-সামরিক বাহিনীর অন্তত পাঁচ সৈন্য নিহত হয়েছেন। বেলুচিস্তানের স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) রবিবার (১৬ মার্চ) ওই হামলা চালিয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

কয়েক দিন আগে বেলুচিস্তান প্রদেশে ট্রেন ছিনতাইয়ের পর যাত্রীদের ৩৬ ঘণ্টা ধরে জিম্মি করে রাখার সঙ্গে জড়িত একই গোষ্ঠীটি আধা-সামরিক বাহিনীর গাড়িবহরে ওই হামলা চালিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানের নোশখি জেলায় আধা-সামরিক বাহিনীর গাড়িবহরে হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী বেলুচ লিবারেশন আর্মি গোষ্ঠী।

নোশখি জেলার একটি মহাসড়কে আধা-সামরিক বাহিনীর গাড়িবহরে বিস্ফোরক বোঝাই ট্রাক চালিয়ে দিয়েছেন বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা। এতে পাঁচ সৈন্য নিহত হয়েছেন। জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার হাশিম মোমান্দ বলেছেন, হামলায় আধা-সামরিক বাহিনীর ৩০ জনেরও বেশি সদস্য আহত হয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..