✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনাভাইরাসে আক্রান্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-১৬, | ১৩:০৪:৫৮ |

করোনা ভাইরাসে আক্রান্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান ওরল্যান্দো হার্নান্দেজ। নিজেই এ কথা জানিয়ে বলেছেন, চিকিৎসা নিচ্ছেন তিনি। এ সময়ে তিনি অফিসে না গিয়ে চিকিৎসাধীন অবস্থায়ই সরকারি দায়িত্ব পালন করবেন। অনলাইন আল জাজিরা বলছে, এ বিষয়ে তিনি টেলিভিশনে ভাষণ দিয়েছেন। হুয়ান ওরল্যান্দো বলেছেন, দেশের প্রেসিডেন্ট এবং দায়িত্বশীল একজন নাগরিক হিসেবে আপনাদের আমি জানাতে চাই যে, সাপ্তাহিক ছুটির সময়ে আমি অস্বস্তি বোধ করতে থাকি। এরপর মঙ্গলবার পরীক্ষা করে আমার কোভিড-১৯ ধরা পড়েছে। সংশ্লিষ্টরা আমাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এ অবস্থায় আমি চিকিৎসাধীন থেকে কাজ অব্যাহতভাবে চালিয়ে নেবো আমার সহযোগীদের মাধ্যমে।

উল্লেখ্য, প্রেসিডেন্টের স্ত্রী ও তার দু’জন সহযোগীও করোনা ভাইরাসে আক্রান্ত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..