✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঝামেলা বাড়াবেন না: ভারতকে চীন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-১৬, | ১৩:০৩:৩৯ |

নতুন করে ভারত আর চীনের মধ্যে আবারো উত্তেজনা দেখা দিয়েছে। শেষপর্যন্ত ভারত ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন ভারতীয় সেনা নিহত হয়েছে। আর চীনের দাবি, তাদেরও পাঁচ সৈনিক নিহত হয়েছে। এ নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে চীন।

সামরিক বাহিনীর সংঘর্ষে প্রথমবারের মতো ভারতীয় এক সেনা কর্মকর্তা ও দুই সৈন্যের মৃত্যুর পর ঝামেলা না বাড়াতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে সতর্ক করে দিয়ে বলেছে, একপাক্ষিক কোনও ব্যবস্থা নেবেন না অথবা ঝামেলা বাড়াবেন না।

হিমালয় পর্বত অঞ্চলের বিতর্কিত লাদাখ সীমান্তে দুই পক্ষের সৈন্যদের সংঘাতে প্রায় ৫৩ বছর পর প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছে সোমবার রাতে। ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, লাদাখে ভারতীয় সেনাদের সঙ্গে চীনের সেনাবাহিনীর সংঘর্ষে এক ইন্ডিয়ান আর্মি অফিসার ও দুই জওয়ান নিহত হয়েছে।

এদিকে চীন দাবি জানিয়েছে, সংঘর্ষে তাদের পাঁচজন সেনা মারা গেছে। চীনের প্রথম সারির সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক সাংবাদিকের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এ খবর জানায়।

ওই সাংবাদিক টুইটারে লিখেন, ‘চীনা সেনাবাহিনীর পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১১ জন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..