সর্বশেষ :
ভারী বৃষ্টির পূর্বাভাস, দ্রুত বাড়তে পারে নদীর পানি নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবন প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন: পররাষ্ট্র মন্ত্রণালয় সেলাই কাজে দক্ষ হয়ে উঠছেন পাহাড়ি নারীরা সরকারবিরোধী বিক্ষোভ: ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ইয়েমেনি সেনাবাহিনীর ড্রোন হামলায় ৩ হুথি নিহত ভিডিও বিশ্লেষণ থেকে মাঠে প্রয়োগ, জয়ের পর যা বললেন হাসান ও মিরাজ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে নায়ক যারা ১৯৮ থেকে ৪২৬, হাসানের আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়া নাস্তানাবুদ

অনাচারের কারণ ইসলামের আংশিক বিধান পালন করা : জামায়াতের আমির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১৬, | ০৮:০২:০০ |

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলামের আংশিক বিধান পালন করার ফলে সমাজ বিশৃঙ্খলা ও অনাচার থেকে রেহাই পাচ্ছে না। প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, প্রকৌশলীরা হচ্ছে মানুষের মধ্যে অন্যতম সেরা মেধাবী। কিন্তু একজন মানুষের মধ্যে শুধু জ্ঞান ও দক্ষতা থাকলেই হবে না, একইসঙ্গে সৎ হতে হবে। তাহলেই তার দ্বারা দেশ এবং জাতি উপকৃত হবে।

রবিবার (১৬ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশের (এফইএবি) উদ্যোগে আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..