✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে ২৭ বছরের সাজা শুরুর নির্দেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২৬, | ০৭:১২:৫৫ |

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড ভোগ শুরু করার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (২৫ নভেম্বর) এ নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।

মঙ্গলবার তার আইনজীবী দল দ্বিতীয় দফা আপিল দাখিল করতে অস্বীকৃতি জানানোর পর বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস এ ঘোষণা দেন। তিনি বলসোনারোর বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আদালত জানিয়েছে, বলসোনারো রাজধানী ব্রাসিলিয়ায় ফেডারেল পুলিশ সদরদপ্তরেই তার সাজা ভোগ শুরু করবেন, যেখানে তিনি বর্তমানে আটক রয়েছেন।

অভ্যুত্থানের পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ ওঠে বলসোনারোর বিরুদ্ধে। পরে গত সেপ্টেম্বর মাসে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয় তাঁকে। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় টিকে থাকতে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। ২০২২ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হারার পর

বলসোনারো ব্রাসিলিয়ায় গৃহবন্দী অবস্থায় ১০০ দিনের বেশি সময় কাটিয়েছেন। গৃহবন্দী থাকাকালে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছিলেন।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..