✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিএনপি ‘মব’ সংস্কৃতির বিরুদ্ধে : সালাহউদ্দিন আহমেদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৩, | ১৩:১২:৫৪ |

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘বিএনপি ‘মব’ সংস্কৃতির বিরুদ্ধে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার মব ঘটনার সাথে দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আজ সোমবার দুপুরে দলের অবস্থান তুলে ধরে সাংবাদিকদের বলেন, ‘আমরা মব কালচারে বিশ্বাস করি না, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছি।’

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেপ্তার প্রক্রিয়া এবং তার বিচার প্রক্রিয়া আইনগতভাবে পরিচালিত হবে  বলে আশা প্রকাশ করেন সালাহউদ্দিন।

তিনি বলেন, ‘তবে, আমরা তার অপমান সমর্থন করি না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।’

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার পক্ষপাতিত্বের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস এবং নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য দায়ী কয়েকজন ব্যক্তির মধ্যে নূরুল হুদা একজন। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করার জন্য বেশ কয়েকটি রাষ্ট্রীয়, সাংবিধানিক প্রতিষ্ঠানকে সম্পূর্ণরূপে দুর্নীতিগ্রস্ত এবং ধ্বংস করার জন্য আরও বেশ কয়েকজন দায়ী।’

তবে যে কারোরই আইনি ও সাংবিধানিক অধিকার অক্ষুণ্ন থাকা উচিত উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘আমরা চাই, কোনো ব্যক্তি যতবড় অপরাধীই হোন না কেনো তার আইনি এবং সাংবিধানিক অধিকার যেন ভোগ করার অধিকার অক্ষুণ্ন থাকে, যত বড় অপরাধীই হোন না কেনো তার আইনি ও সাংবিধানিক অধিকার যেন ক্ষুণ্ন না হয়।'

-বাসস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..