✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নুরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৪, | ১২:৪৩:২৭ |

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করা হয়েছে। সোমবার (২৩ জুন) তাকে আটক করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশের ডিসি বলেন, সাবেক সিইসি নূরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টি ও হেনস্তার ঘটনায় রোববার রাতেই উত্তরা পশ্চিম থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে রাতেই গ্রেপ্তার নূরুল হুদাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়। এসময় তাকে গলায় জুতার মালা পরিয়ে দেন কয়েকজন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..