✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ক্লাব বিশ্বকাপ: কোয়ার্টারে কে কার মুখোমুখি হচ্ছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০২, | ১২:৪০:৫৬ |

ফুটবল বিশ্বে জমে উঠেছে উত্তেজনার নতুন রূপ। উত্তেজনাপূর্ণ শেষ ষোলোর ম্যাচ শেষে ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালের মঞ্চে। যেখানে জায়গা করে নিয়েছে বিশ্বের আটটি সেরা ক্লাব।

মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে এবারের টুর্নামেন্ট, যার পর্দা নামবে ১৪ জুলাই। সেদিনই নির্ধারিত হবে কে জিতবে ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ মুকুট।

শেষ আটে জায়গা করে নেওয়া ক্লাবগুলো হলো—ইংলিশ জায়ান্ট চেলসি, স্প্যানিশ রাজা রিয়াল মাদ্রিদ, ফরাসি পরাশক্তি পিএসজি, জার্মান দুই শক্তিধর বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড, ব্রাজিলের দুই ঐতিহ্যবাহী ক্লাব পালমেইরাস ও ফ্লুমিনেন্স এবং সৌদি আরবের প্রতিনিধি আল হিলাল।

কোয়ার্টার ফাইনালের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):

ফ্লুমিনেন্স বনাম আল হিলাল – ৫ জুলাই, রাত ১টা

পালমেইরাস বনাম চেলসি – ৫ জুলাই, সকাল ৭টা

পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ – ৫ জুলাই, রাত ১০টা

রিয়াল মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ড – ৬ জুলাই, রাত ২টা

সেমিফাইনালের লড়াই শুরু হবে আগামী ৯ জুলাই থেকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..