সর্বশেষ :
শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী

২ জুলাই: ঢাকা থেকে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০২, | ১২:৩৯:২৬ |

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত গত বছরের জুলাই। ২০২৪ সালের ২ জুলাই, মঙ্গলবার। কোটা সংস্কারের দাবিতে জুলাই আন্দোলনের দ্বিতীয় দিন। ওই দিন রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে সংগঠিত ও নিয়ন্ত্রিতভাবে।

২ জুলাই শাহবাগ এক ঘণ্টা অবরোধ করে রাখেন তারা। তাদের দাবি, হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশ বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল করতে হবে। এদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ২০ মিনিট ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হয়। দিন যতই পার হচ্ছিল উত্তাল হয়ে উঠেছিল দেশ। যা ধীরে ধীরে পরিণত হয় শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে।

এদিন রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে সংগঠিত ও নিয়ন্ত্রিতভাবে। মেধার ভিত্তিতে নিয়োগ, ন্যায়ের পক্ষে অবস্থান ও মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহারের বিরুদ্ধে স্পষ্ট প্রতিবাদ গড়ে তোলে তারা।

দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয় দিনের মিছিল। এর পর শিক্ষার্থীরা নীলক্ষেত, সায়েন্স ল্যাবরেটরি ও বাটা সিগন্যাল মোড় ঘুরে শাহবাগে গিয়ে অবস্থান নেয়। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত তারা শাহবাগ চত্বরে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তাদের বজ্রকণ্ঠে শোনা যায় বিভিন্ন ধরনের স্লোগান।

২ জুলাই থেকেই সামাজিক মাধ্যমে নজরদারি, গুজবের ভয় এবং সরকারপক্ষীয় ‘মিথ্যা প্রচারণা’র ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। সরকারের একাধিক মন্ত্রী তখনো বলেছিলেন, ‘এটি বিএনপি-জামায়াতের প্ররোচণা।’ কিন্তু গ্রাউন্ড রিপোর্ট বলছে, অংশগ্রহণকারী অধিকাংশই ছিলেন ছাত্র ও চাকরিপ্রার্থী যাদের একমাত্র পরিচয় ‘শিক্ষার্থী’।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...