✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দেশে ২৪ ঘণ্টায় ১৯ জনের করোনা শনাক্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৫, | ১১:৪৬:৪০ |

দেশে গত ২৪ ঘন্টায় ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার (২৫ জুন) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৪১২টি নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৫১৮ জনের। মারা যাওয়াদের মধ্যে নারীর সংখ্যা বেশি।

সবশেষ গত সোমবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..