✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মেয়েদের টেনিসে নতুন তারকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১৮, | ১১:৩৩:৪৮ |

ইন্ডিয়ান ওয়েলসের সেমিফাইনালে দুই নম্বর র‍্যাঙ্কধারী ইগা শিয়াতেককে হারিয়েছিলেন। ফাইনালে হারালেন ‘নাম্বার ওয়ান’ আরিনা সাবালেঙ্কাকে। একই টুর্নামেন্টে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকাকে হারিয়ে রাশিয়ার মিরা আন্দ্রিভা জানান দিলেন বিশ্ব টেনিসে নিজের আগমনী বার্তাও। মাত্র ১৭ বছর বয়সে উব্লিউটিএর এই ১০০০ মাস্টার্স জিতলেন আন্দ্রিভা।

১৯৯৮ সালে মার্টিনা হিঙ্গিস এবং ১৯৯৯ সালে সেরেনা উইলিয়ামসের পর তৃতীয় সর্বকনিষ্ঠ নারী প্রতিযোগী হিসেবে আন্দ্রিভা জিতলেন ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা। তবে যেভাবে তিনি টুর্নামেন্টটি জিতলেন, সেটি তো ঐতিহাসিকই। একই টুর্নামেন্টে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকাকে হারিয়ে শিরোপাজয়ী আন্দ্রিভা এখন ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়। এই কীর্তিতে সর্বকনিষ্ঠ খেলোয়াড়টি হলেন আমেরিকার ট্রেসি অস্টিন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..