✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘নাফ’ থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১১, | ১১:০৯:২৬ |

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় ট্রলারসহ চার জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করার অভিযোগ উঠেছে আরাকান আর্মিদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন মোহনায় এ ঘটনা ঘটে বলে জানান কোস্ট গার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব।

অপহৃতরা হলেন- উপজেলার সাবরাং ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. হাছান (৩০), আব্দু রকিম (২০), মো. জাবের (২৬) এবং মো. হাসান (১৬)।

কোস্ট গার্ডের সারতাজ বিন সোহরাব বলেন, মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় হাছান চার জেলেসহ তার মালিকানাধীন ট্রলার নিয়ে নদীতে মাছ ধরতে যান। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে স্পিডবোটের করে আসা কয়েকজন অস্ত্রের মুখে তাদের ট্রলারটি ঘিরে ফেলে। পরে চার জেলেসহ ট্রলারটি নিয়ে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা বিষয়টি কোস্ট গার্ডকে জানায়। পরে কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি বিজিবি ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

অপহৃতদের উদ্ধারে তৎপরতার পাশাপাশি নাফ নদীতে কোস্ট গার্ড নজরদারি বৃদ্ধি করেছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশি ৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জনপ্রতিনিধিসহ স্থানীয়দের কাছ থেকে শুনেছি। অপহৃত জেলেদের উদ্ধারে বিজিবিসহ সংশ্লিষ্টরা তৎপরতা চালাচ্ছেন। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে সীমান্তের ওপারে অধিকাংশ এলাকা আরাকান আর্মির দখলে রয়েছে। আরাকান আর্মির লোকজন জেলেদের ধরে নিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..